হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলোয়াড়দের ভূইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু ও শেষ হওয়া প্রসঙ্গে।
১৪/০৬/২০২৬ খ্রি: ১২:০০-১৪:৩০ ঘটিকায়।
আখাউড়া থানাধীন উত্তর ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলোয়াড়দের ভূইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নতুনকুড়ি টুর্নামেন্ট বালিকা বিভাগে আন্ত স্কুল ক্রিকেট ব্রাহ্মণবাড়িয়া জেলার চ্যাম্পিয়ন এবং ফুটবল রানার্সআপ হওয়ায় হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খেলোয়াড়দের ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বিশেষ অতিথি বেলাল উদ্দিন সরকার তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জয়নাল আবেদীন আব্দু, সভাপতি আখাউড়া উপজেলা বিএনপিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে স্কুল মাঠে বৃক্ষরোপণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।
মোঃ নুর আলম সিদ্দিকী আখাউড়া প্রতিনিধি স্বদেশ বিচিত্রা,






