গোপাল মালাকার, সাভার প্রতিনিধি: সাভারে উৎসবমুখর পরিবেশে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের আয়োজনে শিক্ষাবৃত্তি অনুদান, সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সুগন্ধা হাউজিং প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে সাভারের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি অনুদান, সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের শিক্ষা ও অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন ঘটে এবং দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যায়।
টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের সভাপতি জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।






