, ,

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে— ডা. জুবাইদা রহমান

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার সুযোগ কে অনগ্রসর এলাকায় জনসাধারনের দ্বার প্রান্তে পৌঁছে দেয়ার গুরুত্ব আরোপ করে ডা. জুবাইদা বলেন, শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকায় নিয়ে গেলে প্রতিভার অন্বেষণ ও শুপ্ত প্রতিভা বিকাশের পথ উম্মোচিত হবে। সরকারের পরিকল্পনায় থাকা আনন্দময় শিক্ষার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের সু নাগরিক হিসেবে গড়ে তোলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে। তিনি ১৪ জুন শিক্ষা মন্ত্রনালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বর্তমান সরকারের উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক খুঁজে বের করার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম পূর্বনাম: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় দেশব্যাপী *”Startup, Science Project and Innovation Idea Showcasing”-* প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘ মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

উক্ত আয়োজনে দেশের প্রতিটি প্রান্তের ৬ষ্ঠ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। ৩ টি ধাপে যথা- উপজেলা পর্যায় (১২ জুন, ২০২৬), জেলা পর্যায় (১৪ জুন, ২০২৬) ও জাতীয় পর্যায় (২৮ জুন, ২০২৬) এ অনুষ্ঠিত এ আয়োজনে দেশসেরা *১০টি দলকে* পুরস্কৃত করা হবে। উক্ত জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানাযায়।

উক্ত আয়োজনের অংশ হিসেবে বি এ এফ শাহীন কলেজ, ঢাকা*- র মিলনায়তন (*শাহীন হল*) এ *ঢাকা জেলা পর্যায়ের* অনুষ্ঠানে *সম্মানিত প্রধান অতিথি* হিসেবে উপস্থিত হয়ে ক্ষুদে উদ্ভাবকদের অনুপ্রেরণা প্রদানে আজ ১৪ জুন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঢাকা জেলার ০৫ টি উপজেলা ও মহানগরীর ১৬ টি শিক্ষা থানার সম্ভাব্য ৩৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮১৬ টি দল ১২ জুন, ২০২৬ এ উপজেলা/ শিক্ষা থানা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। যার মধ্যে থেকে *বিজয়ী ৩৭টি দল* (০৫ টি উপজেলা থেকে ১ টি করে মোট ০৫ টি দল ও ১৬ টি শিক্ষা থানা থেকে ০২ টি করে মোট ৩২ টি দল)জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। জেলা পর্যায়ে ৩৭ টি দল হতে সেরা ০৩ টি দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হবে এবং ১৭ টি দলকে জাতীয় পর্যায়ের আয়োজনের জন্য নির্বাচিত করা হবে।
জাতীয় পর্যায়ে সেরা ১০ টি দলকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য প্রতিটি দলে সদস্য সংখ্যা ০৫ জন (০৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক)। অর্থাৎ জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রতিযোগী সংখ্যা ১৮৫ জন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দর্শক শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ৫০০ জন এ মিলনমেলায় অংশ করেন । তরুণ শিক্ষার্থীদের একই ছাদের নিচে Startup বিজনেস আইডিয়া, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনের এ আয়োজন ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে।