।। খান আখতার হোসেন ।।
আজ ৯।১০।২৬ ঢাকার কারিতাস মিলনায়তনে গাঙচিল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০০তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২৬ অনুষ্ঠিত হয়েছে। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ
কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠান
উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) ও গাঙচিল কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান।
কারিতাস অডিটোরিয়ামে.. অনুষ্ঠানমালা পরিচালনা করেন গাঙচিলের সিনিয়র কো চেয়ারম্যান মেজর পলক রহমান।
ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
কোরআন তেলোয়াত করেন বীর মুক্তিযোদ্ধা গাঙচিলের কেন্দ্রীয় কো চেয়ারম্যান এটিএম ফারুক ও
গীতা পাঠ করেন গাঙচিল গাজীপুরের সদস্য এডি দিলীপ।
গাঙচিল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা
উদ্বোধনী কবিতা পরিবেশন করেন বাংলাদেশ থেকে বাচিক শিল্পী পারভীন আহমেদ ও ভারত থেকে শিলিগুড়ি গাঙচিল সভাপতি কবি পারুল কর্মকার।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, কবিতার ব্যাঞ্জন ও বিমূর্ততা বিষয়ে এরং গাঙচিলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী। অনুষ।ঠানে প্রধান অতিথি ছিলেন টিভি ব্যক্তিত্ব সাংবাদিক
কবি সোহরাব হাসান, আলোকিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গাঙচিল সম্পাদক মণ্ডলীর সভাপতি কথাশিল্পী মঈনুদ্দিন কাজল। কবিতার নির্মাণশেলী ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা গাঙচিল উপদেষ্টা আবু সুফিয়ান খান ও সাহিত্যে এআই প্রভাবের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করেন এডিশনাল আইজিপি ও গাঙচিল উপদেষ্টা
সরদার তমিজ উদ্দিন।
প্রধান আলোচক পানি বিশেষজ্ঞ ও উপদেষ্টা কেন্দ্রীয় প্রধান
কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি ইতিহাস ও সাহিত্য বিশারদ ইতিহাস ঐতিহ্য পরিষদ চেয়ারম্যান সোহেল ফখরুদ্দিন।
আলোচক ছিলেন
মোজাইক জহির, সভাপতি, নারায়নগঞ্জ গাঙচিল, মো. জালাল উদ্দীন নলুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থায়ী সদস্য গাঙচিল
বন্ধু রিয়াদ, আঞ্চলিক সমন্বয়ক, ফরিদপুর, মোহাম্মদ ইসমাইল সেখ, নির্বাহী সভাপতি গাঙচিল, তেরোখাদা,
সৈয়দা তৈফুন নাহার,
সদস্য সচিব, গাঙচিল বাগেরহাট, মহানায়ক রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত সাহিত্য পরিষদলিজি রহমান, কবি বাচিক শিল্পী ও যুগ্ম মহাসচির, মো: নূরুল হক, সাধারণ সম্পাদক, গাঙচিল উত্তরা।
বিভিন্ন পর্বে সভাপতিত্বে করেন-
মেজর পলক রহমান
সিনিয়র কো চেয়ারম্যান, গাঙচিল। মনজু খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক খুলনা নিউজপ্রিন্ট মিলস ও সিনিয়র কো চেয়ারম্যান গাঙচিল ও কবি থিওফিল নকরেক, পরিচালক, কারিতাস ও সভাপতি গাঙচিল ঢাকা জেলা।
মেজর পলক রহমানের নেতৃত্বে উপস্থাপনা করেন এটিএম ফারুক আহমেদ, ডিআইজি অব পুলিশ (অব.), সভাপতি গাঙচিল উত্তরা, কো চেয়ারম্যান, গাঙচিল, শাবানা ইসলাম বন্যা, বাচিক শিল্পী ও সাধারণ সম্পাদক গাঙচিল লেখিকা পরিষদ,
সাদ্দাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গাঙচিল উত্তরা।
অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন মোহাম্মদ শামসুদ্দিন, সভাপতি, গাঙচিল ভোলা। সাহিত্য সম্মেলনে ২ শডাধিক কবি অংশ নেন।
।







