, ,

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করল এনডিও

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই: এনডিও

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান এনডিওর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করল এনডিও

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশান (এনডিও)।

কর্মসূচিতে সংগঠনটির চেয়ারপারসন মো. জহির উদ্দিন বাবর বলেন, মানুষের কল্যাণে কাজ করা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এনডিওর অন্যতম লক্ষ্য। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং অন্যদের সচেতন করার মাধ্যমে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

কর্মসূচিতে সংগঠনটির পরামর্শক সদস্য প্রভাষক মো. শরীফ হোসাইন, অ্যাডভোকেট জিয়াউর রহমান, মীর সাইমন রাব্বি এবং সদস্য জকির হোসেন, মো. ইমরান বিন আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট জিয়াউর রহমান ও ইসমাঈল হোসেন সিরাজীসহ অন্যরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে বাড়ির আশপাশ, ছাদ, বারান্দা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির ভাইস-চেয়ারপারসন মো. খায়রুল ইসলাম (রিয়াদ)।

এনডিওর পক্ষ থেকে জানানো হয়, সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সুরক্ষা ও কমিউনিটি উন্নয়নের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।