, ,

উত্তরায় যাত্রা শুরু করলো ওয়াটার পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার

নিউজটি শেয়ার করুন

মোঃ তারেক হোসাইন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরায় আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত সেবার সমন্বয়ে যাত্রা শুরু করলো ওয়াটার পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। শুক্রবার বিকেল ৫টায় উত্তরার ১৭ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল এবং নায়েমের সাবেক মহাপরিচালক লোকমান আহমেদ।

সম্পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা, সঞ্চালনা ও সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেসবাহ উদ্দিন মাহিন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মাদ নজরুল ইসলামসহ পরিচালক ও শেয়ার হোল্ডার এবং তাদের পরিবারবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উত্তরার মনোরম পরিবেশে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি খাবার, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম এবং বিভিন্ন উদযাপনের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করা হয়েছে। আধুনিক সাজসজ্জা, উন্নত পরিবেশ ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ঠিকানা: হোল্ডিং-০২, রোড-১/বি, ব্লক-আই, সেক্টর-১৭, উত্তরা, ঢাকা-১২৩০। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পূর্ব পাশে, পিলার নম্বর ৭৩-এর কাছে।