মহুয়া কবীর ঝুমুর : নব্বইয়ের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে দৈনিক বাংলার মোড়ে নাজির উদ্দিন জেহাদ শহীদ হন। আজ তাঁর ৩৬তম শাহাদতবার্ষিকী।
নাজির উদ্দিন জেহাদ নিহত হওয়ার পরে জেহাদের লাশ ছুঁয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হয়। সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হওয়ার পর স্বৈরাচার সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে এবং স্বৈরাচারের পতন ঘটে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রামে জেহাদ জন্মগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে সকাল ৯ ঘটিকায় দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করবে বিএনপি ও এর অঙ্গসংগঠন , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহএবং জেহাদের পরিবার। দৈনিক বাংলা শহীদ জেহাদ স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করবেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।এরপর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বক্তব্য রাখবেন নব্বইয়ের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু’র ভিপি আমান উল্লাহ আমান এমপি।এই ছাড়া ও শহীদ জেহাদ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে দিবসটি ভাবগাম্ভীর্য ভাবে পালন করবে।







