, ,

মনিকা একাডেমির একযুগ পূর্তি আবৃত্তি ও দেয়ালিকা প্রকাশ

নিউজটি শেয়ার করুন

শিশু-কিশোর শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমির ১২ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা,আবৃত্তি ও দেয়ালিকা প্রকাশ।
শহরের ভওয়াখালী, দেবদারুতলা এলাকায় মোল্ল্যা কমপ্লেক্সে অবস্থিত একাডেমি কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পাত্র একাডেমির শিক্ষার্থী তাসকিয়া ইসলাম আনিসা’র উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নুর ইসলাম। আগত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মনিকা একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সায়াদুল্লাহ হিমেল,
এসময় উপস্থিত ছিলেন নড়াইল এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ সবুজ হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খাতুন, মনিকা একাডেমির সহঃ শিক্ষক মোহিত বিশ্বাস‌।

আবৃত্তি ও দেওয়ালিকায় অংশগ্রহণকারী সকলকে প্রদান করা হবে একটি করে সনদপত্র।
চন্দ্রকথা শিরোনামের শিল্প ও সাহিত্য দেয়ালিকা টি প্রদর্শিত হবে আগামী ১২ দিন।

আলোচনাসভা শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা ও অভিভাবকদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

মনিকা একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান বলেন, দেখতে দেখতে কেটে গেল ১২টি বছর এজন্য আলহামদুলিল্লাহ।

শুরু থেকে আজ পর্যন্ত যে সকল শুভাকাঙ্ক্ষী সুধীজন আমাদের উৎসাহ,অনুপ্রেরণা সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ।