, ,

কর্পোরেট ও মধ্যস্বত্বভোগীর স্বার্থে নয় কৃষি ও কৃষকের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তোল

নিউজটি শেয়ার করুন


——— জাতীয় কৃষক সমিতি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে অর্থনীতির মেরুদন্ড এখনও কৃষি-কৃষক ও কৃষি অর্থনীতি। স্বধীনতা উত্তরকাল থেকেই বাংলদেশের কৃষিকে নির্ভর করে অর্থনীতির কেন্দ্র তৈরী করা হয়নি। পূঁজিবাদী অর্থব্যবস্থার স্বার্থে বাংলাদেশের কৃষিকে খোদ কৃষকের হাত থেকে ক্রমান্বয়ে কেড়ে নেওয়া হচ্ছে। কৃষি চলে যাচ্ছে কর্পোরেট ক্যাপিটালের হতে। কৃষি উপকরণ সরবরাহ পুরোটাই কর্পেরেট নিয়ন্ত্রিত। এর ফলে সাধারণ কৃষক মধ্যকৃষক এমনকি ঋণী কৃষকরাও কৃষি উৎপাদনের ফললাভ করতে পারছেন না। কৃষকের স্বার্থে বাজার নিয়ন্ত্রিত নয়। বাংলাদেশে কৃষি রক্ষা করতে না পারলে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার গভীর সংকটে পড়বে। কৃষি জীবন ব্যবস্থা নির্ভর বাংলাদেশ তার ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে ফেলবে। তদুপরি আমেরিকা-বাংলাদেশ বানিজ্যচুক্তির আড়ালে বাংলাদেশের কৃষি ও কৃষককের পুরোপুরি ধ্বংস করে ফেলা হচ্ছে। ১৩১ টি বাধ্যতামূলক শর্তের মধ্যে প্রতি বছর ৭লক্ষ টন গম, মাছ, মাংস ডিম আমেরিকা কিংবা তার মনোনিত দেশ থেকে কৃষি পণ্য ও খাদ্য দ্রব্য কিনতে বাধ্য থাকবে। এমনকি কৃষি যন্ত্রাংশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরফলে বাংলাদেশের কৃষি ও কৃষি ব্যবস্থা সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে পরবে। যা বাংলাদেশের কৃষিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করবে। কৃষক সমিতির নেতৃবৃন্দকে এই বানিজ্যচুক্তির আড়ালে কৃষি ধ্বংসের ষড়যন্ত্রকে রুখে দাড়াতে হবে। কৃষিকে পুনরুজ্জীবিত করতে ৯ দফা দাবী উত্থাপন করা হয় এবং এদেশের কৃষক মেহনতী মানষের নেতা জাতীয় রাজনীতিবিদ মিথ্যা মামলায় গ্রেফতার জননেতা রাশেদ খান মেনকে মুক্তি দাবী করা হয়।
দাবীসমূহ ঃ
১. বাজারে কৃষি ক্ষেত্রে সকল প্রণোদনা দেিত হবে। কৃষি ঋণ মওকুফ করতে হবে। কৃষি কার্ড দিয়ে দলবাজি বন্ধ করতে হবে।
২. কৃষিপণ্যের লাভজনক মূল্য দিতে হবে।
৩. সার, বীজ, সেচ ও কৃষিযন্ত্রের উপর সরকারি সাবসিডি বাড়তে হবে।
৪. কৃষি পণ্য সংরক্ষন করতে হবে।
৫. ভেজার, সার- কীট নাশক বন্ধ করতে হবে।
৬. জলবায়ু পরিবর্তন বন্যা, খড়া ইত্যাদি ক্ষেত্রে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর জরুরী মোকাবেলা বিশেষ ভর্তুকী ফান্ড সরকারকে গড়তে হবে।
৭. ভূমি সংস্কার ও ভূমিনীতি কার্যকর করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।
৮. কৃষকের স্বার্থ বিরোধী মার্কিন-বাংলাদেশ অসম বানিজ্যচুক্তি বাতিল কর।
৯. গ্রামে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু কর।
আজ ১৩ জুন ২০২৬ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা প্রবীন কৃষক নেতা ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিসংকর ঝন্টুর সভাপতিত্বে তোপখানা রোডে শহীদ রাসেল আহম্মেদ খান স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক রাজনৈতিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বীর মৃক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক, সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা দীপু, আলোচনা অংশ নেন কৃষক নেতা নুর আহমদ বকুল, আবু সাইদ, হবিবর রহমান, মোস্তফা আলমগীর রতন, মিজানুর রহমান, এ্যাড. আশরাফ হোসেন, গৌরাঙ্গ বিশ্বাস, মোজাম্মেল হক ফিরোজ, রাজিয়া সুলতানা, এসরারুল হক ।