। স্মার্ট ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে গতকাল ৮ মার্চ ২০২৬, রবিবার মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রালয়ে Asian Development Bank (ADB), ইউনেস্কো (UNESCO) এবং কানাডার হাইকমিশনারের সাথে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে দেশের শিক্ষার মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের শিক্ষা খাতের এই বৈশ্বিক সহযোগিতা আগামী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদি শিক্ষা এবং প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন অনুষ্ঠিত এই বৈঠকসমুহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।।







