দিনাজপুর জেলা ব্যুরো প্রধানঃ খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চাল বিতরণের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের আতার বাজারে চালু রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির বিক্রয় কেন্দ্র।
এ কর্মসূচির আওতায় উপকারভোগীরা প্রতি কেজি ১৫ টাকা দরে চাল সংগ্রহ করতে পারবেন। একজন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ ৩০ কেজি।
বিক্রয় কেন্দ্রটি প্রতি সপ্তাহে রবিবার, সোমবার ও মঙ্গলবার—এই তিন দিন খোলা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।
বিক্রয় কেন্দ্রের ঠিকানা: আতার বাজার, ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন, চিরিরবন্দর, দিনাজপুর।







