, ,

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাসভার প্রতিনিধি দলের শঙ্খনিধি মন্দির পরিদর্শন

নিউজটি শেয়ার করুন

সাগর কর্মকার, স্টাফ রিপোর্টার, ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাসভার মন্দির পরিক্রমা কর্মসূচির অংশ হিসেবে শ্রী শ্রী রাধা বিনোদ বিগ্রহ মন্দির (শঙ্খনিধি মন্দির) পরিদর্শন করেছেন সংগঠনটির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাসভার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র তন্ত্রী, দপ্তর সম্পাদক সাগর কর্মকার এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দুলাল সরকার।

পরিদর্শনকালে বাংলাদেশ হিন্দু মহাসভার নেতৃবৃন্দ মন্দিরে আগত ভক্তবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও ধর্মীয় উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং মন্দিরের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।

বাংলাদেশ হিন্দু মহাসভার এই মন্দির পরিক্রমা কর্মসূচির লক্ষ্য হলো দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে পাশে থাকা।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ হিন্দু মহাসভার এ ধরনের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।