মেধার বিকাশ, শিক্ষার প্রসার ও উজ্জ্বল ভবিষ্যতের স্লোগান নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ বৃওি পরীক্ষা।
সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের পরিচালনায় শনিবার
সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে পরীক্ষা।
হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৃওি পরীক্ষা।
লক্ষ্মীপুর জেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ বৃওি পরীক্ষা, অব্যাহত রাখা ও লক্ষ্মীপুর জেলার পাশাপাশি পাশ্ববর্তী জেলায় ব্যাপি বিস্তার করা হবে বলে জানান আয়োজককারীরা।
সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগতা ও প্রতিষ্ঠাতা এস,আর রানা চৌধুরী বলেন, আমার দাদা ও দাদার বাবা সমাজ সেবক ছিলেন, স্হানীয় পর্যায়ের এলাকার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা – সাংস্কৃতির উন্নয়নে কাজ করে গেছেন। ওনাদের স্মৃতির প্রতি সম্মান রেখে আমরা পারিবারিক ভাবে এ বৃওি ‘র আয়োজন করেছি ও তা অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন আগামী ৫ ই ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলায়ও বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লাইফ সাইন একাডেমি সার্বিক সহযোগিতা করে পরীক্ষা চলাকালীন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে আসেন হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন, হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদরাসার সুপার খোরশেদ আলম, লক্ষ্মীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল কাদের, ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন, উপদেষ্টা আলতাফ হোসেন, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।







