, ,

বাঁশখালীর চাম্বলে মহাশ্মশানের ভূমি ক্রয় ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল সার্বজনীন শ্রী শ্রী হর পার্বতী মহাশ্মশানের ভূমি ক্রয় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় চাম্বল সার্বজনীন শ্রী শ্রী হর পার্বতী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে মায়ের সন্ধ্যা পূজা ও সমবেত প্রার্থনা শেষে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সভাস্থল পরিবর্তন করে চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাম্বল সার্বজনীন শ্রী শ্রী হর পার্বতী মহাশ্মশান পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য শ্রী বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ সোহেল ইকবাল (আদর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য এস এম আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাবেদ আলি খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি বাবু অজিত সরকার এবং সহ-সাধারণ সম্পাদক বাবু সাগর দাশ।
সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু সুজিত কান্তি দাশ, বাবু বিপ্লব কান্তি দাশ ও বাবু প্রভাস বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি বাবু অলক তালুকদার।
সভায় বক্তব্য দেন শিক্ষক বাবু মধুসূদন দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু প্রভাত কুসুম দাশ, প্রধান শিক্ষক বাবু অমলেন্দু তালুকদার, প্রকৌশলী বিপ্লব দাশ (বাপ্পি), চাম্বল সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এবং বাবু খেলন কান্তি দাশ, অর্থ সম্পাদক, শ্রী শ্রী মা মগদেশ্বরী সেবা আশ্রম ও সেবাখোলা পরিচালনা পরিষদ।
এ সময় সংগঠনের তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক বাবু রাজীব চৌধুরী, বাবু অমল তালুকদার ও বাবু মিন্টু চৌধুরী সার্বিক সহযোগিতা করেন।
সভায় উপস্থিত সবার মতামত ও সম্মতিক্রমে মহাশ্মশানের জন্য প্রয়োজনীয় ভূমি ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত ও সহযোগিতার আশ্বাস দেন।
সভায় চাম্বল এলাকার সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।