অদ্য ৯ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক ০৩ টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৯৯,৬২০/-( এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শত বিশ) টাকা।
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।






