মোছাঃ তাহেরা খাতুনঃ বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ তারিখে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করা হয় বলে জানাগেছে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য বিয়াল্লিশ হাজার নয় শতটাকা
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে ।






