, ,

নাগরিকতা: এস সিটি ই জি ই-সি ভি সি প্রজেক্টের উদ্যোগে অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার অংশগ্রহণ মূলক জনসংলাপ অধিবেশন অনুষ্ঠিতঃ

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া গ্রামে এসে ডিম এফ হল রুমে ০২/০৯/২০২৬ ইং তারিখ রোজ বুধবার এক জনসংলাপ অনুষ্ঠিত

হয় উক্ত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সম্মানিত প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা মোঃ মোকছেদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  মোঃ জহিরুল ইসলাম, সম্মানিত মহিলা বিষয়ক কর্মকর্তা  তাসলিমা আক্তার, ০১ নং চাকামইয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান  মোঃ মজিবর রহমান ও অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত উপজেলা সমন্বয়ক জনাব মোঃ নজরুল ইসলাম এবং অবহেলিত চাকামইয়া ইউনিয়নের গান্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন। উক্ত সংলাপে অবহেলিত চাকামইয়া ইউনিয়নের জড়াজীর্ন রাস্তা,জলাবদ্ধতা, সুপেয় পানি, খোলা পায়খানা, নারী নির্যাতন, বাল্যবিবাহ,ইভটিজিং,ত্রান ও বিভিন্ন জনদূর্ভোগ নিয়ে মুক্ত আলোচনা হয়। উক্ত সংলাপে কর্মকর্তা বৃন্দ ও চেয়ারম্যান মহোদয় সহমত পোষণ করেন এবং জনদূর্ভোগ সাধ্যমত প্রশমন ও চাকামইয়া ইউনিয়নের জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নাগরিকতা প্রজেক্টর উদ্যোগে অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে উন্নয়ন মূলক কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে সংলাপের সমাপ্তি করেন।