বিশেষ প্রতিনিধি: আজ পহেলা নভেম্বর ২০২৬ দৈনিক স্বদেশ বিচিত্রা মিড়িয়াভূক্ত জাতীয় পত্রিকা দশম বর্ষে পদার্পণ করেছে। দশম বর্ষে পদার্পণের প্রথম দিন পহেলা নভেম্বর। একটি জাতীয় দৈনিক দশম বর্ষে পদার্পণ এক বড়ধরনের সাফল্য। একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রতিদিন প্রকাশিত করে নবম বর্ষ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এক অসাধারণ আনন্দের। নানা প্রতিকূলতা এবং প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে পারা এক কঠিন অসাধ্য সাধন।
আচ্ছা যাক, এই কথা গুলো বলতে গেলে একটির পর একটি অনেক প্রশ্ন বেরিয়ে আসতে থাকবে। তারপর ও কিছু কথা বলতে হয়। সমাজের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য গণমাধ্যম। একটি পত্রিকা সমাজ রাষ্ট্র ও মানুষের জন্য অনেক দায়িত্ব পালন করে থাকে। রাষ্ট্রের চুতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ পত্র ও গণমাধ্যম সাংবিধানিক ভাবে স্বীকৃত। সংবাদ সরবরাহ করার সাথে শিল্প সাহিত্য সংস্কৃতি নানা সমস্যা ও সম্ভাবনা সহ মানুষ কে সত্য ন্যায় নীতি নৈতিকতা নিয়ে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা সর্বদায় নিয়োজিত রয়েছে। দূর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি, দূর্ঘটনা,ঘুম,খুন,মব ভায়োলেন্স,ভূমিদস্যু, মাদক, সাম্প্রদায়িকতা, চোরাচালান, মানি লন্ডারিং সহ নানা সমস্যা নিয়ে গণমাধ্যমে প্রতিনিয়ত খবর সরবরাহ করে সরকার কে প্রতিরোধ করতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। গণমাধ্যম ও সাংবাদিকরা নৈতিক দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করে থাকে। এইজন্যই অনেক অনেক সমালোচনা থাকলেও সংবাদ পত্র মানুষের আস্থার জায়গা।সেই আস্থার ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার পথ চলা। নবম বর্ষ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করতে পেরে আমরা সকল পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরকার ও সমাজের বিত্তবান সকলের কাছে আবেদন জানাই সকল গণমাধ্যম কে পৃষ্ঠপোষকতা করে টিকিয়ে রাখতে পারলে সমাজ, রাষ্ট্র ও মানুষ গণমাধ্যমে সুফল ভোগ করবে। দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।







