কেশবপুর (যশোর) প্রতিনিধি অমিতাভ চৌধুরী: যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে একটি পুকুরপাড় থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা এলাকার বিমল মাস্টারের বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরপাড়ে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এদিকে, মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







