, ,

সন্দ্বীপে তৃতীয়বারের মতো ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

মুহাম্মদ মোজাম্মেল হোসেন
সন্দ্বীপ প্রতিনিধি, দৈনিক স্বদেশ বিচিত্রা: সন্দ্বীপে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের মতো ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী ও শিক্ষানুরাগী মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন)-এর পৃষ্ঠপোষকতায় মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং সন্দ্বীপ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের তত্ত্বাবধানে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হয়। সন্দ্বীপের ৩০টি স্কুল ও একটি মাদ্রাসাসহ মোট ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ৭১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখার সম্পাদক এ কে ফজলুল করিম। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন।

পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সন্দ্বীপ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার কাজী আনোয়ার হোসেন, সচিব মাস্টার নাজমুল জুয়েল এবং নির্বাহী সদস্য মাস্টার রহিম উল্যা, মাস্টার গোলাম মোস্তফা, মাস্টার আকতার হোসেন, মাস্টার শহিদ সারোয়ার রাসেল, মাস্টার এম এ হাসেম, মাস্টার সালাউদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্য।

ইংলিশ অলিম্পিয়াডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সন্দ্বীপের পিছিয়ে পড়া, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করা, নিয়মিত চর্চায় উৎসাহিত করা এবং তাদের ভাষাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁরা জানান, আমেরিকাপ্রবাসী সন্দ্বীপের বিশিষ্ট শিক্ষানুরাগী মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন) ২০২৪ সালে প্রথমবারের মতো এ ইংলিশ অলিম্পিয়াডের আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।