নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে সোনারগাঁও সরকারি কলেজে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটির তিনটি বিভাগে মোট ১ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৪৭ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ২৩ শতাংশে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৯৬ জন।
মানবিক বিভাগে মোট ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৭ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৫২৭ জন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে মোট ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮০ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৬৬ জন। এ বিভাগ থেকেই একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
সব মিলিয়ে সোনারগাঁও সরকারি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে হতাশার সৃষ্টি করেছে। কলেজটির এমন ফলাফলের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এক নজরে ফলাফল:- মোট পরীক্ষার্থী: ১,৫৩৬ জন
– মোট উত্তীর্ণ: ৩৪৭ জন
– মোট অকৃতকার্য: ১,১৮৯ জন
– পাসের হার: ২৩ শতাংশ
– জিপিএ-৫: ১ জন







