কলম? না, এটা এখন ইজারাদারদের খেলনা।
জাতির বিবেক? না, এটা এখন বিজ্ঞাপনের দাস।
কিছু কিছু পত্রিকা আছে,
যাদের নীতি নাই, আদর্শ নাই, মেরুদণ্ড নাই।
আছে শুধু রিমোট কন্ট্রোল।
যেদিক থেকে ইশারা আসে, সেদিকেই “বোল্ড” পাল্টায়।
সেকেন্ডের মধ্যে সাদা হয়ে যায় কালো,
কালো হয়ে যায় ধবধবে সাদা।
সত্য বলার সাহস নাই।
কারণ সত্য বললে বিজ্ঞাপন বন্ধ,
সত্য বললে প্রভাবশালীর ফোন আসবে।
গরিবের গায়ে হাত পড়লে “সন্ত্রাসী”।
আর ক্ষমতাবানের গুন্ডারা রাস্তা বন্ধ করলে “আনন্দ মিছিল”।
এতিমের ত্রাণ চুরি করলে “ভুল বোঝাবুঝি”।
আর সাধারণ মানুষ ১০ টাকা মারলে “ডাকাত”।
এরা কলম বিক্রি করে।
এরা বিবেক বন্ধক রাখে।
এরা জাতির সাথে বেঈমানি করে।
মনে রাখবেন,
ইতিহাস কাউকে ক্ষমা করে না।
মির্জাফরদের নামও ইতিহাসে লেখা আছে,
আর হোসাইনি সৈনিকদের নামও।
আজকে যারা টাকার কাছে কলম বিক্রি করছেন,
কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন?
“রব, আমি পেটের দায়ে মিথ্যা লিখেছি?”
“রব, আমি ভয়ে সত্য চেপে গেছি?”
সাংবাদিকতা মানে চাটুকারিতা না।
সাংবাদিকতা মানে জালিমের চোখে চোখ রেখে বলা,
“তুমি অন্যায় করেছো।”
সাংবাদিকতা মানে মজলুমের পাশে দাঁড়ানো।
যদি সেই সাহস না থাকে,
তাহলে দয়া করে কলমটা ছেড়ে দিন।
দোকানদারি করেন।
কারণ জাতির বিবেক নিয়ে ব্যবসা করার অধিকার আপনার নাই।
আমরা চাই সত্য। আমরা চাই ন্যায়।
সাদাকে সাদা, কালোকে কালো বলার সাংবাদিকতা চাই।
নাহলে এই জাতি একদিন আপনাদের থুথু দিয়ে ভাসিয়ে দিবে।
*আল্লাহ আমাদের হক কথা বলার এবং হকের উপর অটল থাকার তাওফিক দিক।







