, ,

বাঁশখালীর পুকুরিয়ায় আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুকুরিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ দেলোয়ার আজীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু মুছা, শাহজাহান চৌধুরী ও ফজলুল কাদের, চাঁদপুর-বেলগাঁও চা-বাগানের ম্যানেজার আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাহিউদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ দল নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, তৌহিদুল আলম, রেজাউল করিম, মোহাম্মদ ইসমাইল, শফিকুল ইসলাম বাদশা, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আবু তাহের, আব্দুস সবুর, মোঃ জসিম উদ্দিন, মোঃ মহিবুল্লাহ, যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ দিদার, বিএনপি নেতা ডাক্তার মুর্তজা আলী, ছাত্রদল নেতা জালাল, মোঃ হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম ও সোহাগসহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ, তৌহিদুল আলম ও মোহাম্মদ হেলাল উদ্দিন।
মতবিনিময় সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
আয়োজনে: ১ নম্বর পুকুরিয়া ইউনিয়ন পরিষদ, বাঁশখালী, চট্টগ্রাম।