, ,

জাতীয় প্রেসক্লাব সাধারন সম্পাদক খালেদা জিয়াকে নিয়ে লিখা বইটির সৌজন্য কপি তুলে দেন কানাডা বিএনপি নেতার হাতে

নিউজটি শেয়ার করুন

জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভুঁইয়া বিশিষ্ট সাংবাদিক ও তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ রচিত “নন্দিত নেত্রী খালেদা জিয়া”বইটির সৌজন্য কপি তুলে দেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলা টাউন বিজনেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ.কে আজাদের হাতে। জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদকের সাথে তাঁর কার্যালয়ে কানাডা বিএনপি নেতা সাক্ষাৎ করতে এলে দুজনের মধ্যে আলাপচারিতা শেষে বই প্রদানের আনন্দঘন মুহুর্তটি ঘটে। প্রসঙ্গত: বইটিতে ১৯৪৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে তথ্যবহুল ঘটনাগুলো লিখেছেন সৈয়দ আবদাল আহমেদ।