লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহেল আহমেদ চৌধুরী।
লন্ডনের আওয়ামী লীগের প্রতিটি মিটিংয়ে রুহেল ছিলো সম্মুখ সারির বিএনপির সৈনিক। ততকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ পলক ইন্টারপোলের মাধ্যমে আওয়ামী শাসন আমলে তাকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন উত্তর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছেন।
নতুন প্রজন্মের কাছে রুহেল বেশ গ্রহনযোগ্যতা অর্জন করেছে। অন্যান্য পদপ্রার্থীদের চেয়ে রুহেল জনপ্রিয়তায় এগিয়ে আছে বলে জানা গেছে।







