, ,

ভোলার ধনিয়া মিলঘর থেকে তুলাতলী: হাজারো জনতার ঢলে বিল্লাল হোসেনের নির্বাচনী শোডাউন

নিউজটি শেয়ার করুন

ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ব্যাপক জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী শোডাউন ও গণসংযোগ করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর থেকে ধনিয়া মিলঘর বাজার থেকে শুরু হওয়া এই বিশাল মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলাতলী বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মুরুব্বী, তরুণ ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পথিমধ্যে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন বিল্লাল হোসেন।
তুলাতলী বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন বলেন, “ধনিয়া ইউনিয়নের মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন উদ্দীপনা দিয়েছে। আমি নির্বাচিত হলে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আধুনিক ও সমৃদ্ধ ধনিয়া ইউনিয়ন গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নির্বাচনের দিন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকুন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সেবককে বিজয়ী করুন।”
আমার ইউনিয়নে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন ইনশাল্লাহ। কোন প্রকার ভেদাভেদ থাকবে না।
মিছিল ও পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।