ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তাপ ও অসন্তোষ বিরাজ করছে।
সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদনে তাঁকে ‘আওয়ামী লীগ বানানোর অপচেষ্টা’ হচ্ছে বলে দাবি করা হলেও, সেই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে পাল্টা অবস্থান নিয়েছেন মির্জানগর ও পরশুরামের তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকা এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো এক ব্যক্তি জুলাই-আগস্টের পটপরিবর্তনের পর হঠাৎ করেই বিএনপির ‘ত্যাগী নেতা’ সাজার চেষ্টা করছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও ২০২৪ সালের নির্বাচনে প্রচারণার অভিযোগ
তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, অতীতে ছাত্রদল বা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও বিগত প্রায় ১৫ বছর ধরে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, শুধু দলীয় পদেই নয়, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারণায়ও তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এ সংক্রান্ত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও নথিপত্র তাঁদের হাতে রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলে দাবি করেন স্থানীয় কর্মীরা।
পটপরিবর্তনের পর নতুন উত্থান ও ২০২৬-এর নির্বাচনের প্রেক্ষাপট
তৃণমূল কর্মীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে আবুল কালাম আজাদ দ্রুত নিজের অবস্থান বদলে ফেলেন। তাঁদের দাবি, বর্তমান ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর হাত ধরে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে রফিকুল আলম মজনুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে.. আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সূত্রে জানা রফিকুল আলম মজনুর নির্বাচনীয় প্রতারণার জন্য কমপক্ষে ২ কোটি টাকা ব্যক্তিগতভাবে খরচ করেছেন আজকে পর্যন্ত //রফিকুল আলম মজনু সাহেব কথা দিয়েছেন তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন…কিন্তু এখন আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সূত্রে দাবি পাল্টাতে পারেন এমপি নিজেই. বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কমিটমেন্ট অনুযায়ী. মামলা হামলা ত্যাগীতের ছবি সহ চেয়ারম্যান প্রার্থীর জন্য মনোনয়ন জমা দিতে হবে
এই জায়গায় ঠিক আবুল কালাম আজাদ কি করবেন। গত পাঁচ বছরের কোন ব্যানারে তার ছবি দেখাতে পারবে না কেউ। সোশ্যাল মিডিয়া বিভিন্ন সূত্র মতে আবুল কালাম আজাদের। আওয়ামী লীগ আমলের যোগাযোগের চিত্র ফুটে উঠেছে। বর্তমান সংসদ রফিকুল আলম মজনু নিজেই এখন হতবাক হয়ে দাঁড়িয়েছেন তিনি কি করবেন কোনটাই বুঝতে পারছেন না। কোন প্রকারের ত্যাগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার পক্ষে হয়তো সম্ভব হবে না। রফিকুল আলম মজনুর ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবরে। একান্তভাবে জানা যায় তৃণমূলের বিপক্ষে কখনো তিনি অবস্থান নিবেন না। কারণ বিভিন্ন সেবা সমাবেশে তিনি প্রকাশ্য ঘোষণা দিয়েছেন তিনি তৃণমূলের পক্ষেই সবসময়ই অবস্থান করবেন। এখন দেখার বিষয় এমপি নিজেই কি করেন।
আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ এক সহযোগীর সঙ্গে যোগাযোগ করা হলে হাসতে হাসতে তিনি সরাসরি বলে দিয়েছেন।। প্রয়োজনে কালাম ভাই এখানে দশ কোটি টাকা খরচ করবে এই পরিষদের জন্য যে কোন মূল্যে তিনি চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হবেন তারাই টাকা উঠাতে ছয় মাস লাগবে। জানতে চাইলে কিভাবে লাগবে অন দা রেকর্ডে তিনি বলেন আমাদের পাশের বর্ডার দিয়ে তো আমলে কুটিকুটি টাকা মাল প্রচার হয়েছে অবৈধ চোরা চালানোর মাধ্যমে দুই একটি চালান করলেই হয়ে যাবে।। সকল টাকা দ্রুত উঠে যাবে।। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক অনেক নেতার সাথেই তার কথা হয়েছে তাদেরকে শেয়ারহোল্ডার হিসাবে রাখবেন
কাজে হিসাবটা মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা আসল কারণ কোথায়
একটি ইউনিয়ন পরিষদের জন্য এত কোটি কোটি টাকা খরচ করার কারণটা কি প্রকৃত জনগণের সেবক খোলে তিনি
কেনই বা তিনি এত টাকা খরচ করবেন।। পিছনের কারণটা পরিষ্কার হয়ে গেল।। এখন দেখার বিষয় চেয়ারম্যান প্রার্থী কে হচ্ছেন।
এদিকে তৃণমূলের একাংশের দাবি হামলায় মামলায় শিকার নেতাকর্মীদের বাইরে কাউকে মনোনয়নপত্র দিলে ১০০০ সাধারণ নেতাকর্মী ভোটার বিএনপি থেকে তাদের সমর্থন প্রত্যাহার করবে সোজা ঢাকায় এসে। তাহলে স্থানীয় বিএনপি কিভাবে কন্ট্রোল করবেন।। এদিকে বর্তমান সংসদ রফিকুল আলম মজনু বিভিন্ন সভার সমাবেশে বক্তব্য দিয়ে বলেছেন তৃণমূলের বিপক্ষে তিনি কখনো অবস্থান করবেন না।। আওয়ামী লীগের সাথে কারো ছবি যুক্ত আছে এমন কাউকে তিনি মনোনয়নপত্র দিবেন না তাহলে তার কথাই যদি সঠিক হয় তাহলে তৃণমূলই পাত্রে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে
নিজেকে ‘নব্য বিএনপি’ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান।
ক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে বিএনপির মিছিল-মিটিংয়ে আবুল কালাম আজাদের যেসব ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে, তার সবই ২০২৪ সালের ৫ আগস্টের পরের। দীর্ঘ ১৫ বছর ধরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া মাঠের কর্মীদের উপেক্ষা করে হঠাৎ করে তাঁকে ‘আন্দোলন-সংগ্রামের সম্মুখযোদ্ধা’ হিসেবে উপস্থাপনের চেষ্টাকে তাঁরা ‘শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
‘১৫ বছরে কোনো মামলা নেই’ ও সাবেক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
স্থানীয় কর্মীদের দাবি, বিগত ১৫ বছরে পরশুরাম ও মির্জানগরে বিএনপির নেতাকর্মীরা যখন একের পর এক রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার হয়েছেন, তখন আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলার নজির ছিল না। যিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং কোনো মামলার মুখোমুখি হননি, তিনি কীভাবে মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার দৌড়ে সামনের কাতারে চলে আসেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা।
পাশাপাশি সাম্প্রতিক প্রতিবেদনে পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি/আহ্বায়ক হাবিবুর রহমানসহ কয়েকজন সাবেক নেতার বক্তব্য নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন তাঁরা। অভিযোগকারীদের দাবি, গত ১০ বছর হাবিবুর রহমান হাবিবের কোন উপস্থিতি ছিল না রাজনীতির মাঠে দলের ক্লান্তিকাল সময় হাবিবুর রহমান হাবিব কে কমিটির প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেন পরশমের বিএনপি করার লোকে খুঁজে পাওয়া যায়নি তখনকার সময়। তারা সবাই বিএনপি হয়ে গেছেন। ওই নেতাদের অনেকেই গত প্রায় ১০ বছর ধরে রাজনীতির মাঠে নিষ্ক্রিয় ছিলেন এবং কেবল মৌখিক বক্তব্যের মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করছেন।
সাংগঠনিক তদন্ত ও ত্যাগী নেতৃত্বের দাবি
তৃণমূলের নেতাকর্মীরা জানিয়েছেন, সংগৃহীত ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট প্রমাণাদি তাঁরা দলের শীর্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলদের কাছে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক বা ব্যবসায়িক পরিচয়ের আড়ালে রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় কর্মীদের প্রত্যাশা, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের স্বার্থে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে তৃণমূলে স্বস্তি ফিরবে।







