পুঁজিবাদের নয়াউপনিবেশিক শোষণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বের দেশে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন, মৌলিক মানবিক চাহিদার আন্দোলন দানা বাঁধছে। শ্রমজীবি মধ্যবিত্ত ছাত্র শিক্ষক যুবক নারীরা ঘুরে দাড়িয়েছেন। বাংলাদেশ ক্ষমতা বদলের নানান খেলা হলেও প্রকৃত শ্রমজীবিদের সংগঠিত আন্দোলন দিক নির্দেশন পাচ্ছে না। সাম্রাজ্যবাদী অর্থনীতির পুজিবাদী ব্যবস্থায় শিল্পখাতের শ্রম শক্তি ও সম্পর্কের নানারূপ পরিবর্তিত হচ্ছে। উচ্চ মুনাফা লোভী নয়াউদারতাবাদী অর্থনীতি শ্রমশোষণকে তীব্রতর করে তুলেছে। বাংলাদেশে অপ্রচলিত খাতে শ্রমজীবি মানুষের সংখ্যা বাড়ছে। যেখানে নূন্যতম শ্রমিক স্বার্থেরনীতি ট্রেডইউনিয়ন অধিকার কার্যকর নেই। রাষ্ট্র কোন মানবিক দায়িত্ব পালন করছে না। এই পরিস্থিতিতে নতুন করে শ্রমিক আন্দোলন সংগঠিত করতে হবে। দালাল ট্রেড ইউনিয়ন, এনজিও সুবিধাবাদী নেতৃত্বকে হঠিয়ে বিপ্লবী ধারায় শ্রমিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ, মৌলবাদ শ্রমিক শ্রেণীর স্বার্থের লড়াইয়ের মধ্যদিয়ে পরাজিত হবে।
আজ ১৩ নভেম্বর জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা নুর আহমদ বকুল উপরোক্ত বক্তব্য রাখেন।
তোপখানা রোডে শিশু মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী পর্বে শ্রমিক নেতা কামরূল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখন বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট এর সভাপতি আব্দুল কাদের হাওলাদার, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এর যুগ্ম সমন্বয়ক,বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর চেয়ারম্যান নীতি নির্ধারণী কমিটি নোমানুজ্জামান আল আজাদ। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন সাব্বাহ আলী খান কলিন্স, অনুষ্ঠানটি সঞ্চালন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হিমাংশু সাহা।
সভার সভাপতি শ্রমিক নেতা কামরূল আহসান বলেন, জাতীয় নূন্যতম মজুরী ৩০,০০০/- টাকা করতে হবে আইএলও কনভেনশন ৮৭/৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কাজের নিশ্চয়তা দিতে হবে। বিরাষ্ট্রীয় করণ ও আউটসোসিং প্রথা বাতিল করতে হবে।







