, ,

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

নিউজটি শেয়ার করুন

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাতে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথিপত্র পর্যালোচনা শেষে মামলার প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মুসা মাহমুদ সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাইবাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।