চট্টগ্রামের বাঁশখালীতে আধুনিক ও মানসম্মত কেনাকাটার নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘খিদমা শপিং মল’।
উপজেলার গুনাগরী এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বহুতল এ শপিং মলের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিদমা শপিং মলের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকাশ, প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঁশখালীর অর্থনৈতিক ও বাণিজ্যিক অগ্রযাত্রায় খিদমা শপিং মল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দেশি-বিদেশি মানসম্মত পণ্য কেনাকাটার সুযোগ তৈরি হলে স্থানীয় ক্রেতাদের ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, আধুনিক স্থাপত্যশৈলী, ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে শপিং মলটির পরিকল্পনা ও নকশা করা হয়েছে। নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে গ্রাহক ও আগ্রহী ব্যবসায়ীদের জন্য স্পেস বুকিং এবং কেনাকাটায় সীমিত সময়ের জন্য ১০ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী চাটগাঁইয়া ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খিদমা শপিং মলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শপিং মলের অবস্থান: রামদাস হাট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে, পূর্ব কোকদণ্ডী, গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রাম।







