বীর মুক্তিযোদ্ধা এক অসম সাহসী যোদ্ধা, ন্যাপ কমিউনিষ্ট পার্টি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সংগঠক নিভৃতচারী, বঞ্চিত এক নীরব দেশপ্রেমিক হাসিমুখে চলে গেলেন নীরবেই!
কারো বিরুদ্ধে কখনো যাঁর এতটুকু অভিযোগ ছিল না! ফয়েজ আহমেদ সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে র চকবাজারের নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন!
বীরপুরুষ এ যোদ্ধা আমার পিতার ভাবশিষ্য এবং গভীর অনুরক্ত এক অপাপবিদ্ধ পুরুষ…
যাঁর কাছে আমি আজন্ম অপত্য স্নেহ, ভালবাসা আকুলতার আশ্রয় পেয়েছি- তিনি আমার ছোট মামা ফয়েজ আহমেদ সিদ্দিকী।
তাঁর সুহৃদ বন্ধু এবং স্বজনদের কাছে শিশুতোষ সহজ সরল একজন মানুষ ছিলেন, নিজের জীবনের সর্বস্ব উজাড় করে দেয়া বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ সিদ্দিকী তাঁর অসুস্থ স্ত্রী প্রাক্তন অধ্যাপক বিলকিস সিদ্দিকী, একমাত্র পুত্র Fatin Ishraque Siddiqui ও পুত্রবধু, জ্যেষ্ঠ বোন রওশন আরা বেগম Roushan Ara Begum, জ্যেষ্ঠ ভাই Reza Ahmed Siddiqui, জ্যেষ্ঠ বোন নূরজাহান খান Nurjahan Khan , একমাত্র কনিষ্ঠ বোন ফলক আরা আজিম সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।







