চলে গেলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক দানবীর পূরবী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান জগন্নাথ ঘোষ এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। বাংলাদেশের প্রথম জুয়েলারি ব্যবসায়ীর অন্যতম সুনামধারী উদ্যোক্তা ছিলেন বাবু জগন্নাথ ঘোষ।দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। জুয়েলারি ব্যবসায়ীর জগতে তিনি ছিলেন একজন আদর্শবান অনুকরণীয় শ্রদ্ধাভাজন ব্যাক্তি। সমাজসেবা ও মানবসেবায় তিনি সকলের কাছে ছিলেন একজন মহৎ মানুষ। তার মৃত্যুর আগে এক ছেলে মৃত্যু হয়। বর্তমান স্ত্রী ও একমাত্র ছেলে অমিত কুমার ঘোষ দুইজন নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। পরিবার আত্মীয়স্বজন সহ জুয়েলারি ও ব্যাবসায়ী জগতে নেমে আসে এক শোকের ছায়া।







