, ,

সাদেক চেয়ারম্যান এর মৃত্যুতে ওবায়দুল হক ভু্ঁইয়ার শোক প্রকাশ

নিউজটি শেয়ার করুন

তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রাম নিবাসী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: সাদেক হোসেন সরকার বার্ধক্য জনিত কারণে শনিবার বিকেলে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক ভুঁইয়া।

সাদেক হোসেন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাগদল থেকে রাজনীতি করে আসছেন। পারিবারিক সূত্রে জানাযায়, মরহুমের নামাজে জানাজা রবিবার দুপুর ২টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুম সাদেক হোসেন সরকার মৃত্যু কালে স্ত্রী, একছেলে, একমেয়ে ও নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।