, ,

কেশবপুরে প্রধান শিক্ষক অজয় কুমার দত্তের অকাল মৃত্যু

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দত্ত (৫৭) স্ট্রোকজনিত কারণে ২ অক্টোবর ২০২৬ রাত ২টার দিকে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অজয় কুমার দত্ত ২৬ এপ্রিল ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতা জীবনের চাকরির মেয়াদও আর মাত্র কয়েক মাস বাকি ছিল। অবসরের মাত্র কয়েক মাস আগে তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অজয় কুমার দত্তের বাড়ির পাশের বাসিন্দা বিপুল হালদার বলেন, “তার আকস্মিক মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।”

তাঁর মৃত্যুতে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।