ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় উপ-পরিচালক লুৎফর রহমান সার্বিক তত্ত্বাবধানে ১৩ অক্টোবর মঙ্গলবার সময় ৭:০০ঘটিকা ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহ ইউনাইটেড বাস তল্লাশী করে আসামী চইগ্য চাকমা (৩৮) পিতা- মংছেচিং চাকমা, মাতা- ছৈমাচিং চাকমা সাং- তেলখোলা, চাকমাপাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার কে তল্লাশী করে তার ডান হাতে ধরা একটি কাপড়ের শপিং ব্যাগের ভিতর ৫০৪০ (পাঁচ হাজার চল্লিশ) পিস ইয়াবা মোট ওজন- ৫০৪ গ্রাম সহ আন্ত:জেলার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ আসামী’র বিরুদ্ধে জেলার কোতোয়ালী মডেল থানায় বাদী হয়ে একটি মা মলা দায়ের করেন।






