১৪ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৮১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ২২৪ বোতল আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি ফুলবাড়ি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-৯৮,৪০০(আটানব্বই হাজার চারশত টাকা )
ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।






