অধ্যক্ষ খান আখতার হোসেন।। আজ সন্ধ্যায় খুলনা নিরালাস্থ গাঙচিল কার্যালয়ে গাঙচিল সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল বিভাগীয় কমিটির সভাপতি প্রফেসর ড. হানিফ মল্লিক। গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি নাগরিক নেতা জাহাঙ্গীর চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির নির্বাহী সমন্বয়ক সাংবাদিক ইব্রাহীম মনির, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি সোনালী ব্যাংক এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম, খুলনা জেলা কমিটির নির্বাহী সভাপতি অলকেশ মন্ডল, খুলনা জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক মৎস ইন্ডাস্ট্রিজে নির্বাহী ডাইরেক্টর কবি শাহজাহান মুরাদ, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান মৃধা, গাঙচিল খুলনা মহানগর কমিটির নির্বাহী সভাপতি কবি এম এম নজরুল ইসলাম, খুলনা জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক ডাঃ মাহাবুব আলম, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক কবি মাহফুজা ফেরদৌস রুনা, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম ও গাঙচিল রুপসা শাখার সভাপতি শেখ মুনসুর হোসেন।
পাঠ পর্বে অংশ নেন কবি এম এম নজরুল ইসলাম, এস এম আলতাফ হোসেন, শেখ জাহের ডাবলু, প্লারন রায়, গল্পকার জুলিয়া পারভীন সুমি, কবি আহম্মেদ মনন, কবি দেবেন্দ্রনাথ সাহা, হালিমা খাতুন, মিসেস দীপু মন্ডল, কবি এ বি এম মুছা, কবি শেখ গোলাম রসুল খোকন, কবি মিনা রবিউল, কবি মুর্শিদা ইয়াসমিন, কবি জামিল আহমেদ, শিশু শিল্পী আফিয়া জাহিন প্রমুখ।
অনুষ্ঠানের পঠিত বিষয়ের উপর সার্বিক আলোচনা ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল হাসান মৃধা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।







