রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে আগামী ২রা নভেম্বর ২০২৬, সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২রা নভেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে কুমিল্লার কান্দিরপাড়ের লিফট-৫ এ অবস্থিত ‘দেশপ্রিয় কনভেনশন হল’-এ এই শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
সংগঠনটির নেতৃবৃন্দ—আহবায়ক ড. শাহ্ মোঃ সেলিম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ তাপস বকশী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার এক যৌথ বিবৃতিতে ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে তাঁরা সকলকে এই স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জাতীয়ভাবে সম্মানিত করার প্রয়াসে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরীবিশেষ উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা কুমিল্লাবাসীকে গর্বিত করেছে। ১৯৪৮ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় এই গুণীজনের স্মৃতি রক্ষার্থে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করছেন।






