, ,

অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন ২৭ নভেম্বর

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। অনুষ্ঠানটি হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে।

এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে কবি ও সাংবাদিক শেখ শামসুল হককে। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালের ২২ নভেম্বর এবং মৃত্যুবরণ করেন ২০২৫ সালের ২৫ জুলাই।

সত্য সুন্দর শান্তির জন্য কবিতা এই স্লোগান নিয়ে অনুপ্রাস দীর্ঘ চল্লিশ বছর ধরে কাজ করে আসছে। এবারের অনুষ্ঠানে তার জীবন ও কবিতা নিয়ে স্মৃতিচারণ করা হবে। কবিতা পাঠ ও আলোচনাও থাকবে।

অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি সামসুন্নাহার ফারুক ও মহাসচিব রীনা তালুকদার।