গত এক বছর আগে ঢাকা থেকে আসার সময় সায়েদাবাদ বাস স্ট্যান্ডে বসে আমার ব্যবহার করা মোবাইলটি হারিয়ে গিয়েছিল, তখন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের কাছে গিয়ে বললাম, বিষয়টি সম্পূর্ণ শোনার পরে আমাকে জিজ্ঞাসা করল আপনি কি গাড়ির টিকিট কেটেছেন, আমি বললাম হ্যাঁ, তখন আমাকে বলল তাহলে আপনি চলে যান, বাড়িতে গিয়ে আপনার নিজ থানায় অভিযোগ করেন, তাহলে আপনার মোবাইল পেয়ে যাবেন, ভদ্রলোকের কথা শুনে আমি বাড়িতে চলে এলাম, এরপরে বিষয়টা যার কাছেই শেয়ার করি বলে পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন লাভ নেই ওটা পাওয়া যাবে না, আমিও ভাবলাম হয়তো আর পাওয়া যাবে না, আট নয় মাস পরে আমার খালাতো ভাই শাকিব হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে আপু আপনি পুলিশের কাছে অভিযোগ করলে আপনার ফোনটা পেয়ে যাবেন, তারপরে ভাবলাম যাক পাই বা না পাই একবার ট্রাই করে দেখি, চলে গেলাম বানারীপাড়া থানায়, সেখানে গিয়ে একটি জিডি করে চলে আসলাম বাড়িতে, একমাস পরে থানা থেকে একটা ফোন আসলো, বলল আপা আপনার মোবাইল হারিয়ে গেছে আপনি থানায় আসেন, থানায় গিয়ে ওনাদের সাথে কথা বললাম, এবং এসআই শরিফুল আহাম্মেদ ভাইয়ের সহযোগিতায় ফিরে পেলাম আমার হারানো মোবাইলটি,,, সর্বোপরি একটা কথাই বলবো সবাইকে উদ্দেশ্য করে, পুলিশের উপরে আস্থা হারাবে না, পুলিশ সাধারণ জনগণের পাশে ছিল থাকতে এবং আছে,
প্রচারনায়:







