নবীনগর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আউশ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় নবীনগর উপজেলার ২৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ এডভোকেট আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সরকার শ্রীঘ্রই কৃষকদের কৃষি কার্ড বিতরণ করার উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিস






