ন্যায়ের পক্ষে লড়াকু যোদ্ধা
করেনা কভু জীবনের পরোয়া
অন্যায়ের কাছে শির নত নাহি
মৃত্যুকে করে আলিঙ্গন বারবার ।
সত্যর পথে উদীয়মান প্রতীক
ললাটে আগ্নেয়গিরি
কন্ঠে তোমার বিষাদি সুর
বাজে রণবীর ঝঞ্ঝার তরী।
লাখো জনতার দোয়া, ভালবাসা
জোটেনা সবার ভাগ্যে
স্যালুট জানাই হে মহাবীর
তোমার সাহসিকতাকে।



