“ভালোবাসা মরীচিকা”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
দর্শনে মরুর বুকে তৃষ্ণার্ত হরিণ,
মায়াবী মরীচিকা,
কাছে গেলে চিকচিকে শুধু বালি,
ভ্রান্তির অগ্নিশিখা।
ভোরবেলায় প্রেম বিলায় শিউলি,
ভ্রমর অচেতন,
সকালে ঝ’রে গেলে হাহুতাশ প্রেম,
কাতর নিবেদন।
ফুলের শোভায় ভ্রমর হবে মাতাল,
পরাগ মিলনে,
জীবন বৃথা ফুলের যদি না আসে,
প্রেমিক সঙ্গোপনে।
মনের জানালাটি একবার খুললে,
দখিনা পবন আসে,
স্নিগ্ধ পরশে মনের হরষে প্রেমিকা,
হৃদয়ে জড়িয়ে ভাসে।






