৩৯ বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ের দৃশ্য রাজনীতিতে শালীনতা ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সাধারণ ভোটারদের মাঝেও স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
কাহালুবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন—যেখানে প্রতিযোগিতা হবে উন্নয়ন ও মানুষের কল্যাণের কর্মসূচিকে কেন্দ্র করে, বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি কিংবা সহিংসতার রাজনীতিকে পরিহার করে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হবে।







