বিএনপির একক সমর্থনের ট্রেনে চড়তে প্রস্তুত জনপ্রিয়তার শীর্ষে থাকা নেতা
মোঃ মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেন এখন এক ব্যস্ত রেলস্টেশন—আর সেই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন মানবতা ফেরিওয়ালা, বিশিষ্ট শিল্পপতি ও সৎ-আদর্শিক রাজনৈতিক সংগঠক আল মুজাহিদ মল্লিক। দলীয় সমর্থন আর জনআস্থার “এক্সপ্রেস ট্রেন” যেন তার দিকেই ছুটে আসছে—এমনটাই বলছেন তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা।
ঢাকার রাজপথে তুখোড় ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করা আল মুজাহিদ মল্লিক সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন বলিষ্ঠ রাজনীতিক হিসেবে। সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে তিনি সততা, নীতি ও আদর্শের প্রশ্নে কখনো আপস করেননি—যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
দলীয় কর্মকাণ্ডে নিরলস পরিশ্রম, সুসংগঠিত নেতৃত্ব এবং কর্মীবান্ধব মনোভাবের কারণে বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার আরেক নাম। আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছেন তার যোগ্যতা ও একনিষ্ঠতা।
অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সবসময় পাশে থাকার মানসিকতা তাকে সোনারগাঁবাসীর হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে গেছে। স্থানীয়দের মতে, আল মুজাহিদ মল্লিক চেয়ারম্যান নির্বাচিত হলে সোনারগাঁ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।
সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনের “রেলস্টেশন”-এ এখন সবচেয়ে জোরালো ঘোষণা একটাই—বিএনপির একক সমর্থনের ট্রেন যেখানে থামবে, সেই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন আল মুজাহিদ মল্লিক।







