, ,

সরাইলে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় পুলিশ আহত

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে দুইজন পুলিশ আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের আনু মিয়ার ছেলে ও লালু মিয়ার ভাই। আহত হলেন সরাইল থানার এ এস আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। আহত পুলিশরা সরাইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মাদক ব্যবসায়ী শাকিব পানিশ্বর এলাকায় বেপরোয়া চলাফেরা সহ কয়েক বছর ধরে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যগত রয়েছে। মাদক ব্যবসায়ী শাকিব মিয়াকে গ্রেপ্তার করার সময় আমাদের দুইজন পুলিশ আহত হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।