সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানায় সদ্য যোগদান কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাকিউল আজম সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ,এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনায় এবং পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার নির্দেশ মতে সারা দেশব্যাপী চলমান চেকপোস্টের অন্তর্গত – ১০/০১/২৬ ইং তারিখে উল্লাপাড়া মডেল থানায় ৯টি চেক পোস্ট পরিচালিত হয়। এই নয়টি চেকপোষ্টে মোট ২৪ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচটি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে এবং বাকি মোটরসাইকেল গুলোতে মামলা দেওয়ার প্রক্রিয়া চলমান। এছাড়া তিনটি মাদকের মামলায় চারজন আটক আছেন। এবং থানার সকল অভিযান অব্যাহত আছে এছাড়াও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাকিউল আজম সাহেব আরো বলেন অপরাধ এবং অন্যায়ের ক্ষেত্রে আমার থানা জিরো টলারেন্স।কোন অপরাধীর অপরাধ করে ঘুরে বেড়ানোর সুযোগ নেই, তাদের আইনের আওতায় আসতেই হবে।আমি এবং আমার থানার সকল প্রতিনিধি অন্যায় প্রতিরোধে সর্বদা সোচ্চার।







