মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাডাদহ বকুলতলায় করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত স্থানীয় সর্বসাধারণের মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চালু হয়েছে “সাশ্রয়ী স্বাস্থ্যকেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার”। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়,এখানে প্রতিদিন ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। “সুস্থ দেহ,সুস্থ মন,সুন্দর জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রটিতে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মূল সুবিধাসমূহঃ অভিজ্ঞ চিকিৎসক দল দ্বারা নিয়মিত রোগী দেখা হচ্ছে,নির্ভরযোগ্য ও আধুনিক প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার সুবিধা,২৪/৭ দিন-রাত সার্বক্ষণিক সেবা দেওয়ার ব্যবস্থা,এর পাশেই ওষুধের দোকান,সার্জিক্যাল সামগ্রী এবং আনুষঙ্গিক স্বাস্থ্যসামগ্রী পাওয়ার ব্যবস্থা ও রয়েছে। এতে স্থানীয় সচেতন মহল মনে করেছেন,গাডাদহ অঞ্চলে এই ধরনের স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবার জন্য দূরে অন্য কোথায় ও যেতে হবে না হাতের কাছেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাবেন।”সাশ্রয়ী” মূল্যে সেবা দেওয়ার প্রতিশ্রুতি থাকায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক চাপ ছাড়াই উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।
Views: 2







