গত ২৭ নভেম্বর, শহীদ ডা: মিলন দিবস।
১৯৯০ সালের এই দিনে এরশাদ সামরিক স্বৈরাচার বিরুদ্ধে ছাত্র গনঅভ্যুত্থানে ডা:শামসুল আলম খান মিলন টিএসসির সামনের সড়কে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ ‘র যগ্ম সম্পাদক। স্বৈরাচারের পতনের লক্ষ্যে একদফা আন্দোলনে ৮,৭, ৫ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনে ডা: শামসুল আলম খান মিলন বাংলাদেশের চিকিৎসক সমাজকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন। ঐদিন সকালবেলা ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে পিজি হাসপাতালের উদ্দেশ্যে রিক্সাযোগে এক সভায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন, সাথে ছিলেন তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা:মোস্তফা জালাল মহিউদ্দিন।ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন প্রাণে বেঁচে গেলেও ডা:শামসুল আলম খান মিলন ঘটনা স্থলেই নিহত হন।
ডা:মিলনের নিহতের মধ্য দিয়ে এরশাদ সামরিক স্বৈরশাসন পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল। স্বৈরাচারের জারি করা জরুরী আইন উপেক্ষা করে বাংলাদেশের ছাত্র সমাজ জনতা ইস্পাত কঠিন দৃঢ় এক্যবদ্ধ আন্দোলনের কাছে নতি স্বীকার করে এরশাদ পদত্যাগের ঘোষণা দেন, ৪ ডিসেম্বর ১৯৯০ সাল। ৮,৭,৫ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের সুপারিশে তৎকালীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গ্রহণ করে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে তার কাছে ক্ষমতা স্থানান্তর করেন।
স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়।
শহীদ ডাক্তার মিলনের স্মৃতির প্রতি শদ্ধা নিবেদন করেন ৯০ এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃবৃন্দ।
৯০ এর গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ শহীদ ডাক্তার মিলনের সমাধিতে এবং টিএসসিতে অবস্থিত ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ডাক্তার মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের মধ্যে বজলুর রশিদ ফিরোজ, রাজু আহমেদ, জাহিদ ইকবাল খান, রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন, কাফি রতন, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন, সৈয়দ হারুন -অর – রশীদ।
টিএসসি তে অবস্থিত ডাক্তার মিলন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বক্তব্য রাখেন বজলুর রশিদ ফিরোজ।
যে লক্ষ্যে ডাক্তার শামসুল আলম খান মিলন আত্মঘহুতি দিয়েছিলেন তার সেই লক্ষ্য গণতন্ত্র আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। সকল গণতান্ত্রিক সংগঠন ও জনগণের প্রতি আহ্বান আগামী দিনে যাতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বার্তা প্রেরক,
রাজু আহমেদ
৯০ গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা।







