, ,

মে দিবসের কবিতাঃ “হতে হবে ঐক্যবদ্ধ”

নিউজটি শেয়ার করুন

শ্রমিকের রক্তে লেখা ইতিহাস
ঘামে ভেজা জীবনের গান,
অধিকার আদায়ে উচ্চকণ্ঠ
মে দিবসে লড়াইয়ে দিল প্রাণ।

ভোরের আলো ফোটে কারখানায়
হাতুড়ির শব্দ বাজে সুরে সুরে,
অধিকারহীন আমরা বহু কাল
নির্যাতনে মরেছি কুঁড়েকুঁড়ে।

শিকল ভাঙার ডাক আসে
শ্রমিকের ঐক্যে শক্তি অক্ষয়,
হাজার কষ্টে মে দিবস
করে সারা বিশ্ব জয়।

শ্রমিকের গড়া সভ্যতার রূপ
তাদেরই রচনা জীবনের জয়,
ওরাই জ্বালায় আলোর দীপ,
তাইতো আজও তারা অমর অক্ষয়।

কষ্টে যারা গড়েছে দেশ,
জয়ের পতাকা আকাশ জুড়ে,
শ্রমিকের মুখে সুখের হাসি
থাকুক, সারাটি জীবন ভরে।

মে দিবস বলে, এক হও সবাই
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
শ্রমিকের হাত গড়বে এ জগত
শ্রমজীবী, ঐক্যের হাত বাড়াও।